জামালপুরের সরিষাবাড়ীর বিশিষ্ট সাংবাদিক কামরুল হাসানের দৌহিত্র আব্দুুল্লাহ তাহমিদ’র প্রথম জন্মদিন ১৬ মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার মহাদান ইউনিয়নস্থ রঘুনাথপুর গ্রামের কনকালয়ে ওই দিন সন্ধ্যায় ইফতার পূর্ব বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় বড় আম্মা মমতাজ বেগম পাশা, নানভাই সাংবাদিক কামরুল হাসান, নাট ভাই আলহাজ্ব তবারুক উল্লাহ ওরফে লিটন হাজী, নানাপু ফাতেমা খাতুন, আব্বা মাহমুদুল হাসান কাওসার, আম্মা উম্মে কাওসার কনক, স্পন্দন মামা, পরান মামা, আরাফাত মামা, তালহা মামা, আলিফ মামা, তাসনিম খালামনি ও সাফাপুসহ অনেকেই উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন নাট ভাই আলহাজ্ব তবারুক উল্লাহ ওরফে লিটন হাজী। ইফতার পরবর্তী পরাণ মামা, তালহা মামা, আলিফ মামা, আব্দুল্লাহ তাহমিদ (আলিফ মামার কোলে), আরাফাত মামা ও তাসনিম খালামনি ফটোসেশনে অংশ নেয়।