চট্টগ্রাম প্রতিদিন

আলীকদমে সিরাতুন্নবী (স.) উপলক্ষে জামায়াতের আলোচনা সভা ও দোয়া: কুরআন-সুন্নাহ অনুসরণের আহ্বান

বান্দরবানের আলীকদমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর সিরাতুন্নবী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বিকেল ৫টায় আলীকদম উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মাশুক এলাহী। সভা পরিচালনা করেন উপজেলা জামায়াতের সহ-সম্পাদক শোয়াইবুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফারুক আহমদ।

বক্তারা বলেন, আজ আমরা মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর পবিত্র জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করতে সমবেত হয়েছি। তিনি ছিলেন সমগ্র মানবজাতির জন্য রহমত ও উত্তম আদর্শের প্রতীক।

রাসুলুল্লাহ (স.) আমাদের সত্যবাদিতা, আমানতদারি, ন্যায়বিচার, মানবতা, ক্ষমাশীলতা ও ভ্রাতৃত্বের শিক্ষা দিয়েছেন। তাঁর জীবন শুধু আলোচনা করার বিষয় নয়; বরং তাঁর আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়ন করাই হওয়া উচিত আমাদের প্রধান লক্ষ্য।

আজকের এই পবিত্র আয়োজনে আমরা প্রতিজ্ঞা করি—কুরআন ও সুন্নাহর শিক্ষা অনুসরণ করব, মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা দেখাব এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠায় ভূমিকা রাখব।

আলোচনা সভায় উপজেলা জামায়াতের সম্পাদক সাদেক মিয়া, দপ্তর সম্পাদক আবু সুফিয়ান, সদর ইউনিয়ন সভাপতি মাহমুদুল হক, নয়াপাড়া ইউনিয়ন সভাপতি মুরাদুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সম্পাদক ও নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



সম্পর্কিত খবর