টপ নিউজ

ইসলামী আন্দোলন কি জোটে ফিরবে, যা বলছে জামায়াত

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে জোটের শরীক দলগুলোর একাধিক নেতা জানিয়েছেন পুনরায় জোটে ফিরতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির জন্য আলোচনার দরজা খোলা রয়েছে বলে জানিয়েছেন তারা।

 

ইসলামী আন্দোলন কি জোটে ফিরতে পারে কিনা—এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, এখনো আমরা একবক্স নীতিতে আছি। সবাই আমরা এক বাক্সে ভোট দেব। বাস্তবতা হলো যে, আমরা ১১ দল। এখন ১০ দল। উনাদের (ইসলামী আন্দোলন) জন্য তো আমরা আসন রেখেছি। আমরা চেয়ারও রেখেছিলাম। আসনও আমরা ঘোষণা দিয়েছিলাম। এখনো সময় আছে। সময় শেষ হয়ে যায়নি।

 

 

শনিবার (১৭ জানুয়ারি) সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জামায়াতের এ নেতা বলেন, ২২ জানুয়ারি থেকে জামায়াতের নির্বাচনী সফর শুরু হবে। নির্বাচনের প্রচারের কাজ শুরু করবে। নির্বাচন নিয়ে পরিকল্পনার বিস্তারিত বৈঠকে চূড়ান্ত হবে। নির্বাচনী ইশতেহারও চূড়ান্ত হবে।  

জুবায়ের বলেন, রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কী পলিসি হবে, তা নিয়েও আলোচনা হচ্ছে বৈঠকে। জাতীয় নির্বাচন সংশ্লিষ্ট, চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন কমিশনের ভূমিকাসহ নানা কিছু আলোচনা হচ্ছে বৈঠকে।

 



সম্পর্কিত খবর