দেশের খবর

উখিয়ায় জমি দখল করতে গিয়ে বিদেশী অস্ত্রসহ দুই সহোদর আটক

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের সময় বিদেশী অস্ত্রসহ দুই সহোদরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি ম্যাগাজিন সংযুক্ত পিস্তল ও ১ রাউন্ড  পিস্তলের গুলির খোসা উদ্ধার করা হয়। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে পালংখালী  ইউনিয়নের মুছারখোলা এলাকায় জমি দখল করতে গেলে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলো, মুছারখোলা এলাকার বাসিন্দা ইসমাইলের দুই ছেলে মোঃ ওসমান সরওয়ার (২১) এবং ওসমানগনি প্রকাশ মানিক(২৪)।

খবর পেয়ে উখিয়া থানার উপ-পরিদর্শক আব্দুল খালেক ও সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হইয়া আসামিকে নিজ হেফাজতে নেন ও উদ্ধারকৃত আলামত জব্দ করেন।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন এর সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 



সম্পর্কিত খবর