মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত সাতজন বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত সবাই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা। বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে দেশটির দুকুম সিদরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, একটি পিকআপ ভ্যানে করে ১১ জন যাত্রী সাগর থেকে মাছ ধরে ফেরার পথে দুর্ঘটনায় পড়ে। ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে সাতজন বাংলাদেশি, বাকি তিনজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
নিহত বাংলাদেশিদের সবাই সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের বাসিন্দা। তারা হলেন:
মোহাম্মদ আমিন সওদাগর (পিতা: আলী আকবার সেরাং) আরজু (পিতা: শহীদ উল্লা)
মোহাম্মদ বাবলু (পিতা: মনু মিয়া) সাহাব উদ্দিন (পিতা: সিদ্দিক আহমেদ) মোহাম্মদ রকি (পিতা: ইব্রাহিম মিস্ত্রি) জুয়েল (পিতা: জামাল উদ্দিন) সারিকাইত ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বর্তমানে নিহতদের মরদেহ ওমানের দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যরা হাসপাতালে ছুটে যান।
ওমানপ্রবাসী বাংলাদেশিরা জানান, নিহতদের মরদেহ দ্রুত বাংলাদেশে পাঠাতে প্রক্রিয়া শুরু হয়েছে। ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে।