দেশের খবর

কক্সবাজারে অস্ত্র’সহ আটক দুইজন

কক্সবাজার সদরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২টি দেশীয় তৈরি এলজি এবং ৫ রাউন্ড কার্তুজসহ দু'জন দুষ্কৃতকারীকে আটক করা হয়েছে। 

সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জেলা সদরের খুরুশকুল ইউনিয়নের ছনখোলা বাজার রোড থেকে সাম্পান ঘাটপাড়া গামী রাস্তার মুখে তাদের আটক করা হয়।

আটক হলেন- লিংকরোড় মহুরীপাড়া ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বজল কবিরের ছেলে সিএনজি চালক আব্দু রহিম প্রকাশ ইলিয়াস (৩৮) ও একই এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে মোহাম্মদ ওসমান (৫৪)। 

কক্সবাজার জেলা পুলিশের এসপি মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, সিএনজি চালক আব্দুর রহিম প্রকাশ ইলিয়াসের সিএনজি গাড়ির পেছন সিট থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সহযোগী মোহাম্মদ ওসমানকে লিংকরোড এলাকা থেকে আটক করা হয়।

এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

বায়ান্ন/প্রতিনিধি/একে



সম্পর্কিত খবর