জাতীয়

কাঁচপুরে এস্কয়ার ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

নারায়ণগঞ্জের কাঁচপুরে এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেডের ১৪তলা ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। বুধবার (৫ জানুয়ারি) রাত ৯টা ১৮ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। 

ফায়ার সার্ভিস অধিদফতরের পরিদর্শক (মিডিয়া) শাহজাহান সিকদার জানান, ৯টা ৩৫ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের দুটি দল৷ আগুনের তীব্রতা বেশি থাকায় এখন পর্যন্ত ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। 



সম্পর্কিত খবর