দেশের খবর

কালীগঞ্জে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

গাজীপুরে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২১ নভেম্বর) কালীগঞ্জ উপজেলার পূর্বাচলের ১৫ নম্বর সেক্টরের লেকপাড় থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

এবিষয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, আজ দুপুরে উপজেলার পূর্বাচলের ১৫ নম্বর সেক্টরের লেক পাড় থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে যুবকের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে হবে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

বায়ান্ন/এসএ



সম্পর্কিত খবর