ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নে গত ১লা জুন সংঘঠিত সহিংসতার প্রেক্ষিতে সংবাদ সন্মেলন করেছে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি। বুধবার বেলা ১১ টা শহরের নলডাঙ্গা সড়কে বিএনপি নেতা কেন্দ্রিয় সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের গত নির্বাচনী কার্ষালয়ে এ সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির আহব্বায়ক আলহাজ্ব মাহাবুবার রহমানের পক্ষে সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক ইলিয়াস রহমান মিঠু।
লিখিত বক্তব্য বলা হয়, গত ৩০শে মে বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বাষিকী পালনে জামাল ইউনিয়নে দুইদিন ব্যাপী কর্মসূচী গ্রহন করেছিল। বিএনপির ওই অনুষ্টান পন্ড করতে জামাল ইউনিয়নের আ’লীগ ও চরমপন্থী নেতা নজরুল মোল্যা, আ’লীগের সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন ও জামায়াত অনুসারী ইউনুচ আলীর নেতৃত্বে রামদা, দেশিও লাঠিসোঠা নিয়ে ২/৩ শ’ সন্ত্রাসী এলাকায় মহড়া দিয়ে ত্রাসের রাজত্ব শুরু করে। এরই জের ধরে গত ১লা জুন সকালে ওই সন্ত্রাসীরা নাকোবাড়িয়া পারখালকুলা গ্রামে এলাকাবাসীদের সাথে সংঘর্ষে জড়িয়ে ২ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়। তবে, সংবাদ সন্মেলনে সাংবাদিকদের এক প্রশেন উত্তর্নে নিহতরা বিএনপির কর্মী নয় বলে জানালেও তারা কোন হত্যাকান্ডের সমর্থন করে না বলে জানায়। তারাও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও সুষ্ট তদন্তের মাথ্যমে বিচার দাবী জানান। সেই সাথেই উল্লেখিত হামলা মামলা ঘটনার সাথে উপজেলা বিএনপির একজন যুগ্ন-আহব্বায়ক আ’লীগ সন্ত্রাসীদের মদদ ও শেল্টার দিচ্ছেন বলে অভিযোগ তুলেছেন।
লিখিত বক্তব্য আরো বলা হয়, হত্যাকান্ডের আগে ওই ইউনিয়নে সন্ত্রাসীদের দ্বারা বাড়ীঘর ভাংচুর ও লুটপাটের বিষয়ে তারা একাকিবার থানা পুলিশকে অবহিত করেছিল। কিন্তু পুলিশ তাদের অভিযোগ আমলে না নেওয়ায় প্রানহানীর মত ঘটনাটি ঘটেছে। এ হত্যার দ্বায় প্রশাসন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এড়াতে পারেন না। উক্ত ঘটনার সাথে এলাকায় ঘাপটি মেরে থাকা আ’লীগের সন্ত্রাসীরাই জড়িত। তাদের হামলায় ২ শতাধিক বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অর্ধশাতাধিক দোকানপাট বন্ধ ও ভয়ে ৫ শতাধিক পরিবার এলাকা ছাড়া হয়েছে। এতে এলাকার কৃষিকাজ ব্যহত ও ক্ষতিগ্রস্থ্য হচ্ছে বলে তারা উল্লেখ করেন।
লিখিত বক্তব্য আরো উল্লেখ করা হয়, বিগত ২০০৮ সালের পর আওয়ামী সরকারের আমলে সাবেক এমপি আব্দুল মান্নান ও বিনা ভোটের এমপি আনোয়ারুল আজিম আনারের ছত্রছায়ায় চরমপন্থী নেতা নজরুল মোল্যা ও আ’লীগ নেতা আলাউদ্দিন আলার নেতৃত্বে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েক করে তাদের অনেক নেতাকর্মীদের বাড়ী ছাড়া করেছে। তারা সন্ত্রাসীদের আটকসহ এলাকায় শান্তি ফিরিয়ে আনার দাবী জানান।
লিখিত বক্তব্য আরো বলা হয়, উল্লেখিত হামলা অনাকাঙ্খিত ঘটনায় কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিঃ যুগ্ন আহব্বায়ক ৪ বারের ইউপি চেয়ারম্যান ডাঃ নুরুল ই্সলামের নামে থানাতে একটি মিথ্যা করা হয়েছে। অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবী জানান তারা।
বিএনপির আয়োজনে এ সংবাদ সন্মেলনে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ন – আহব্বায়ক সাইদুল ইসলাম সাইদুল, পৌর শাখার যুগ্ন আহব্বায়ক জবেদ আলী, অহেদ লস্কার, আনোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা লুৎফর রহমান লেন্টু, সেচ্ছাসেবক দলের মোহাম্মদ আলী জিন্নাহ ও যুবদল, ছাত্রদলমহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।