দেশের খবর

কুমিল্লার চান্দিনায় স্কাউট ওরিয়েন্টশন কোর্স অনুষ্ঠিত

 কুমিল্লার চান্দিনায় ৬৮৯তম স্কাউট এবং ৬৮৮তম কাব স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  (২০ মে  ) চান্দিনা ডাঃ ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে দিনভর এ কোর্স অনুষ্ঠিত হয়।। চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হকের সভাপতিত্বে এসময় চান্দিনার ৫৫ জন স্কাউট এবং ৫০ কাব স্কাউট অংশ নেন।এসময়  প্রধান অতিথি  মোহাম্মদ আশরাফুল হক বলেন ,একজন স্কাউট কখনো মাদকাসক্ত হয় না, তারা সব সময় সমাজের ভালো কাজ করে থাকেন। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট ইউনিট গঠন করতে হবে। তিনি উপস্থিত শিক্ষকদের উদেশ্যে বলেন, যেসব বিদ্যালয়ে এখনো স্কাউট ইউনিট  গঠন করা হয়নি তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট ইউনিট গঠন করার নির্দেশ দেন।

ওরিয়েন্টেশন কোর্সে এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইকবাল হাছান,প্রাথমিক শিক্ষা অফিসার রওশন আক্তার ,কুমিল্লা জেলা স্কাউট কমিশননার মোঃ কামরুল কবির,৬৬৮তম কাব স্কাউট ওরিয়েন্টেশন কোর্স লিডার মোঃ ওয়াহিদুজ্জামন,৬৮৯তম কোর্স লিডার মোঃ ফছিহ উরম রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা স্কাউট কমিশনার মোঃ আনোয়ার হোসেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা স্কাউট সম্পাদক মোঃ নজরুল ইসলাম।

 



সম্পর্কিত খবর