কুষ্টিয়া বাস মিনিবাস মালিক গ্রুপের নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের ভরাডুবি হয়েছে। নির্বাচলে সভাপতি ও সাধারন সম্পাদক সহ পূর্ণ প্যানেলের ১৩ টি পদের ১১ টিতে পরাজিত হয়েছে বিএনপি সমর্থিত প্রার্থী। কার্যকরি সভাপতি পদে এস এম রেজাউল ইসলাম বাবলু ও একটি নির্বাহি সদস্য পদে হাফুজুর রহমানের কাছে পরাজিত হয় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। সভাপতি পদে জয় লাভ করেন আওয়ামী লীগ পন্থী প্রার্থী আক্তারুজ্জামান ও সাধারণ সম্পাদক পদে জয় লাভ করেন একই প্যানেলের রাতে কাজী রফিকুর রহমান রফিক। গত আড়াই মাস আগে ২৭ ফেব্রুয়ারী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী জয়লাভ করলেও ভরাডুবি হয় বিএনপি সমর্থিত প্রার্থীদের। সভাপতি পদে আওয়ামী লীগ, সাধারণ সম্পাদক পদে বিএনপির বিদ্রোহ প্রার্থী সহ ১৭ পদের মধ্যে ১১ পদে পদে জয়লাভ করে আওয়ামীলীগ ও বিএনপির বিদ্রোহী প্রার্থীরা।
সভাপতি পদে বর্তমান সভাপতি মোঃ আখতারুজ্জামান পেয়েছেন ১৫৩ ভোট এবং পরাজিত প্রার্থী সাবেক সভাপতি শিহাব উদ্দীন ভাইজান ৮৬ ভোট। সাধারণ সম্পাদক পদে সাবেক কোষাধ্যক্ষ কাজের রফিকুর রহমান রফিক ১৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ বর্তমান সাধারণ সম্পাদক হাসান আব্দুল ফজল সেলিম পেয়েছেন ১০৮ ভোট। কার্যকরী সভাপতি পদে এস এম রেজাউল ইসলাম বাবলু বিজয়ী হয়েছে। তার প্রাপ্ত ভোট ১২৩ নিকটতম প্রতিদ্বন্দে আকিল আহমেদ ১১৩ ফুট। সিনিয়র সহসভাপতি পদে আমজাদ হোসেন ১৬২ ভোট পেয়ে জয়লাভ করেন। নিকটতম ও প্রার্থী বর্তমান কার্যকরী সভাপতি নুরুল ইসলাম পেয়েছেন ৭৬ ভোট। সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন মিজানুর রহমান । তিনি পেয়েছেন ১৪৬ ভোট। পরাজিত প্রার্থী মাসুদুজ্জামান পেয়েছেন ৮৮ ভোট। যুগ্ন সাধারণ সম্পাদক পদে আবুল হাসেম হাজু ১১৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। পরাজিত প্রার্থী বর্তমান যুগ্ন সাধারণ সম্পাদক এমদাদুল হক নান্টু পেয়েছেন ১১৫ ভোট। সহকারী সম্পাদক পদে আব্দুল হান্নান ১৬০ ভোট পেয়ে ৮৫ ভোটে জয়ী হয়েছেন। নিকটতম প্রার্থী
কামাল আহমেদ করিম পেয়েছেন ৭৫ ভোট। সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ১১৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। পরাজিত প্রার্থী বর্তমান সাংগঠনিক সম্পাদক সাহেদুল ইসলামের প্রাপ্ত ভোট ১১৭। অর্থ সম্পাদক পদে কাজী জালাল উদ্দিন রুমি ১২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতমপ্রতিদন্ডি বর্তমান অর্থ সম্পাদক এস এম রেজাউল করিম ১১৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। নির্বাহী সম্পাদক পদে কামরুজ্জামান মিন্টু ১৫০,বিলাল হোসেন ১৪১, হাফিজুর রহমান ১২৮, নওশের আলী ১২৫ ভোট পেয়ে জয়লাভ করেন। কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সকাল 9 টায় ভোট শুরু হয়ে বিরতিহীন ভাবে চলে বিকাল ৩ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়। ২৩৯ জন ভোটারের মধ্যে ২৪১ জন ভোটার উপস্থিত হয়ে ভোট প্রদান করেন। ভোটে ১৩ টি পদের বিপরীতে দুইটি প্যানেলে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচন কমিশনার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন এ্যাডঃ মীর সানোয়ার হোসেন, নির্বাচন কমিশনের সদস্য করেন এ্যাডঃ আমানউল্লাহ লল্টু, ও এ্যাডঃ শাহ শফিকুল ইসলাম।