গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ীতে গাজীপুর সাংবাদিক সমিতির কার্যালয় শুভ উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার দুপুর ১ টায় গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী নিউ মার্কেট এর ২য় তলায় এই কার্যালয় উদ্বোধন করা হয়। গাজীপুর সাংবাদিক সমিতির সভাপতি ও যুগান্তর প্রতিনিধি শফিকুল ইসলাম শামীম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন, প্রধান অতিথির বক্তব্যে সাজ্জাদুর রহমান মামুন বলেন সাংবাদিক হচ্ছে জাতির বিবেক, এই বিবেককে সঠিক ভাবে উপস্থাপন করে সমাজ সংস্কারের ভূমিকায় ও মানুষের কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে কোনো সহযোগিতার প্রয়োজন হলে যেকোনো সময় গণমাধ্যম কর্মীদের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। শুরুতেই ফিতা কেটে গাজীপুর সাংবাদিক সমিতির কার্যালয় শুভ উদ্বোধন ঘোষনা করেন তিনি। পরে অতিথিদের ফুল দিয়ে বরণ, আলোচনা ও দোয়া মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোনাবাড়ীর ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইব্রাহীম মিয়াজী, কোনাবাড়ী মেট্রো থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার জালাল উদ্দিন, গাজীপুর সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সাধারণ, রেজাউল করিম মজুমদার, সাংগঠনিক সম্পাদক জুয়েল হোসেন, কোষাধ্যক্ষ নাসিমা আক্তার রেনু, চ্যানেল এস এর প্রতিনিধি জামাল উদ্দিন, নাগরিক কণ্ঠের প্রতিনিধি লিয়ন, সকালের সময় পত্রিকার প্রতিনিধি হাসমত মিয়া, ৯ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, কোনাবাড়ী থানা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার মোড়ল রুবেল, ৮ নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি নজরুল ইসলাম, ৮ নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি ফরহাদ হোসেন, সাংবাদিক সাহিন আলম, সাংবাদিক নাফিউল, জাসাসের কোনাবাড়ী থানা শাখার যুগ্ম আহ্বায়ক মামুন, সাংবাদিক জাহাঙ্গীর আলম, সাংবাদিক ফরহাদ হোসেন জুয়েল, কোনাবাড়ী থানা যুবদল নেতা আরিফ খান, পলাশ মিয়া, আজিজ মিয়া, দৈনিক দিন প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার মুক্তা রিনা বেগমসহ স্থানীয় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার বিভিন্ন গণমাধ্যম কর্মীরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।