খবর প্রতিদিন

ছাতকে ঔষুধ ব্যবসায়ী সমিতির কমিটি গঠন

সুনামগঞ্জ জেলার ছাতকের গোবিন্দগঞ্জে ঔষুধ ব্যবসায়ী সমিতির কমিটি গঠন করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় উপজেলার গোবিন্দগঞ্জ দি ষ্টার মেডিকো'র অস্থায়ী কার্যালয়ে সর্ব সম্মতি ক্রমে মাওলানা সৈয়দ আখতার আহমেদ’কে সভাপতি ও সুজন কান্তি দে’কে সাধারণ সম্পাদক করে ৬ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন করা হয়েছে।

কমিটির অন্যান দায়িত্বশীলেরা হলেন- সাংগঠনিক সম্পাদক- অঞ্জন দে ও মো: কাইয়ুম, অর্থ সম্পাদক শেখ তোফায়েল আহমেদ ও প্রচার সম্পাদক গোবিন্দ তারন।

এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন- নজরুল ইসলাম, আব্দুল হাফিজ আনোয়ার, ভানু রঞ্জন রায়, সৌমেন দে, জমির আহমদ, রবীন্দ্র দত্ত, বসু মালাকার, নিরঞ্জন দাস, কাজল দাস, আব্দুস সালাম, আক্তার আহমদ, রায়হান, সঞ্জয় চন্দ, আনন্দ ঘোষ, সুজিত দাস প্রমুখ।



সম্পর্কিত খবর