দেশের খবর

জাতির জনকের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

জামালপুর সদর উপজেলার দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজে ১৭ মার্চ  জাতির জনক শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে কলেজ কর্তৃপক্ষ নানা কর্মসূচি হাতে নেয়। জাতীয় পতাকা উত্তোলন, জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দু’আ মাহফিল। অধ্যক্ষ মহির উদ্দিন তালুকদারের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় অনুষ্ঠানের সভাপতি স্বাগত বক্তব্য দেন। অতঃপর দেশের জন্য আত্মোৎসর্গকারী শহীদদের সম্মানে দাড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে গভর্নিং বডির সভাপতি ও সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হামিদ প্রধান অতিথি হিসেবে দিবসটির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে জ্ঞানগর্ভ বক্তব্য দেন। এ ছাড়া অধ্যক্ষ মহির উদ্দিন তালুকদার, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদ আলম তালুকদার, বিদ্যোৎসাহী সদস্য মিজানুর রহমান, বাবুল আক্তার বাবু, শফিকুল আলম লেবু ও সাদ্দাম হোসাইন শামীম খানসহ অনেকেই বক্তব্য দেন। সবশেষে বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দু’আ করা হয়। দু’আ পরিচালনা করেন বিদ্যোৎসাহী সদস্য সৈয়দ আলী মিয়া।



সম্পর্কিত খবর