দেশের খবর

জামালপুরে জমি সংক্রান্ত একাধিক মিথ্যা মামলাসহ অপতৎরতায় লিপ্ত হাবিবুর রহমান

জামালপুুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বিয়ারা গ্রামের মৃত রহিজ উদ্দিন মোল্লার ছেলে হাবিবুর রহমান প্রতিপক্ষকে নাহেজাল করতে জমি সংক্রান্ত একাধিক মিথ্যা মামলাসহ অপতৎরতায় লিপ্ত রয়েছে। একই ইউনিয়নের বিয়ারা মৌজার অন্তর্ভূক্ত আদালতের রায় ও ডিক্রিপ্রাপ্ত জমি মরহুম আব্দুল সামাদ মোল্লার ওয়ারিশগণ দখল নেয়। এর পরিপ্রেক্ষিতে ওই গ্রামের মৃত রহিজ উদ্দিন মোল্লার ছেলে হাবিবুর রহমান ১৪৪/১৪৫ ধারায় মামলা করেন। এ বিষয়ে আদালতের নির্দেশে শাহবাজপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মজিবর রহমান সরেজমিন পরিদর্শনপূর্বক প্রতিবেদন দাখিল করেন। এ প্রতিবেদনের বিপক্ষে পুনঃতদন্তের জন্য না রাজির আবেদন দিয়েছেন বাদী হাবিবুর রহমান।

জানা যায়, জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বিয়ারা গ্রামের মরহুম নহেজ উদ্দিন মোল্লার ছেলে আব্দুস সামাদ মোল্লা তার দুই দাদীর (দাদার বোন) নিকট থেকে বিগত ১৬/০৩/১৯৭০ তারিখে ৭৩৯৫নং দলিলমূলে ১ একর ৬০ শতাংশ ও ২০/০১/১৯৭১ তারিখে ১৬৭০নং দলিলমূলে ৬৫ শতাংশসহ একুনে ২ একর ২৫ শতাংশ জমি ক্রয় করেন। ১৯৮২ সালের বিআরএস রেকর্ডের সময় রহিজ উদ্দিন মোল্লা ওই জমির হিস্যা সামাদ মোল্লার অংশে কম ধরে দেন। অর্থাৎ বাদ রাখেন। সামাদ মোল্লা এ হিস্যা নিয়ে তার ছোট দাদা রহিজ উদ্দিন মোল্লার নিকট দাবি তুলেন। ওয়ারিশের জমি তাদের দু’জনের মধ্যেই আছে বলে রহিজ মোল্লা বোঝান। সামাদ মোল্লার জোরালো দাবির প্রেক্ষিতে কয়েক দফা শালিশ বৈঠকও হয়। শালিশ বৈঠকে কোন সুরহা হয় নি। এক পর্যায়ে সামাদ মোল্লার ওয়ারিশগণ দলিলমূলে দাবিদার হিসেবে রহিজ মোল্লার জমিতে চাষাবাদ করতে যায়। এ প্রেক্ষিতে রহিজ মোল্লার দুই ছেলে তৈয়ব আলী ও হাবিবুর রহমান ২০০৬ সালে বাদী হয়ে জামালপুর সদর সিনিয়র জজ আদালতে ২২ জনকে বিবাদী করে ৫৪/০৬নং  বাটোয়ারা মামলা (মিথ্যা) দায়ের করেন। বিবাদী পক্ষের ১৬নং বিবাদী আব্দুস সামাদ মোল্লা মামলাটির মোকাবিলা করেন। উপযুক্ত তথ্য প্রমাণ ও সাক্ষ্য না থাকাসহ বিভিন্ন অজুহাতে কালক্ষেপণে গরহাজিরার কারণে বিগত ০১/১২/২০১৯ তারিখে মামলাটি খারিজ হয়ে যায়। ইতোমধ্যে বিআরএস রেকর্ড সংশোধনের জন্য ২০১৫ সালে সামাদ মোল্লার ওয়ারিশগণ (১ক-১ছ) বাদী হয়ে ২৫ জনকে বিবাদী করে এলএসটি আদালতে ৩৫৫৬/১৫ নং মোকদ্দমা দায়ের করেন। মামলাটি বিগত ২৮/০৮/২০২৩ তারিখে বাদী পক্ষে রায় হয়। অতঃপর ৩১/০৮/২০২৩ তারিখে রায়ের ডিক্রি জারি হয়। এ কারণে সামাদ মোল্লার ওয়ারিশগণ ০১/০১/২০২৪ তারিখে চাষাবাদের জন্য রায় ও ডিক্রিপ্রাপ্ত জমিতে চাষাবাদ করতে যায়। এ জন্য রহিজ মোল্লার ছেলে হাবিবুর রহমান ০৩/০১/২০২৪ তারিখে এডিএম কোর্টে  ১৫৩ নং খতিয়ানের ১১৭ ও ১২০নং দাগের উপর ১৪৪/১৪৫ ধারায় মামলা (মিথ্যা) করেন। উল্লেখ্য, মামলায় উল্লেখিত খতিয়ানের দাগদ্বয়ের জমি অন্য জোদ্দারের। অর্থাৎ মৃত লাল মোল্লার মেয়ে খাতিমন বেগমের। তাই হাবিবুর রহমান উল্লেখিত মামলাটি প্রত্যাহার করেন। অতঃপর গত ১৫/০১/২০২৪ তারিখে পুনঃরায় এডিএম কোর্টে ১৫/২৪ নং মামলা (মিথ্যা) দায়ের করেন। উল্লেখ্য, বাদী এ মামলাতেও তার দখলীয় দুইটি দাগে প্রাপ্ত হিস্যা তুলে ধরেন নি। পক্ষান্তরে বাদী বিবাদী পক্ষের দখলীয় একটি দাগে নিজের হিস্যা ধরেছেন। যা সম্পূর্ণ মিথ্যা ও বিবাদী পক্ষকে নাজেহাল করার নামান্তর মাত্র। এ দিকে সামাদ মোল্লার ওয়ারিশগণ ৪৮নং খতিয়ানের ১২১ নং দাগের প্রাপ্ত হিস্যা ৫ শতাংশ জমির সীমানা খুঁটি দেয়। গত ১৭/০১/২০২৪ তারিখে বিয়ারা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে আনিছুর রহমান তা তুলে ফেলেছে। পরে খুঁটি তোলার বিষয়টি স্বীকারও করেছে। ২০/০১/২০২৪ তারিখে পুনরায় ওই জমিতে সীমানা খুঁটি দিয়ে আল বাধা হয়। ওই দিনই আনিছ আবার সীমানা খুঁটি তুলে এবং আলের ক্ষতি করে। এ বিষয়ে সামাদ মোল্লার ওয়ারিশগণ আইনগত ব্যবস্থা নেয়ার উদ্যোগ নেয়। তখন এগিয়ে আসা এলাকার লোকজনের মধ্যে খলিলুর রহমান, জামাল উদ্দিন ও আকিজুর রহমান খুঁটি তোলার বিষয়ে জানতে চাইলে আনিছ ওই দাগের সব জমি কিনে নিয়েছে বলে জানায়। তার দলিলপত্রও দেখাতে পারবে বলেও জানায়। পরের দিন সন্ধ্যায় বিষয়টির সুরহার আশ্বাস দেন মাতাব্বররা। উক্ত বিষয়ে পরের দিন অর্থাৎ ২১/০১/২০২৪ তারিখে স্থানীয় মাতাব্বর সুলতান মাহমুদের বাড়িতে বৈঠক হয়। বৈঠকে স্থানীয় মাতাব্বর খলিলুর রহমান, জামাল উদ্দিন, রফিকুল ইসলাম, সুলতান আহমেদ ফারাজী ও সুলতান মাহমুদসহ অনেকেই উপস্থিত ছিলেন। এসময় হাবিবুর রহমান, মঞ্জুরুল মোল্লা ও আনিছুর রহমানও উপস্থিত ছিলেন। বৈঠকে আনিছুর রহমান ১২১নং দাগের সমস্ত জমি ক্রয়ের প্রমাণ দেখাতে পারে নি। এক পর্যায়ে প্রকাশ পায় হাবিবুর রহমানের ১৬ শতাংশ জমি কিনে নিয়েছে আনিছ। আর হাবিবুরের ভাই তৈয়ব আলীর ওয়ারিশগণের অংশ ১৬ শতাংশ কট/বন্ধক নিয়েছে। ভবিষ্যতে যাতে কোন ঝামেলা না হয় সেজন্য সামাদ মোল্লার ওয়ারিশগণের ৫ শতাংশ জমি গ্রাম্য মাতব্বর খলিলুর রহমান, জামাল উদ্দিন ও আকিজুর রহমানের জিম্মায় রাখেন। মৃত  আবেদ আলীর ছেলে খলিলুর রহমান ওই ৫ শতাংশ জমি বর্গা চাষাবাদ করেন। অপরদিকে শাহবাজপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা (নায়েব) মজিবর রহমান আদালত কর্তৃক সরেজমিন তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য দায়িত্ব পান। সে অনুযায়ী তিনি ২৪/০১/২০২৪ তারিখে সরেজমিন পরিদর্শন করেন। সে সময় বাদী-হাবিবুর রহমান, বিবাদী- আক্তারুজ্জামান গংসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে তমিজউদ্দিন সরকার, খলিলুর রহমান আকন্দ, আব্দুল খালেক, আনিছুর রহমান, কামরুজ্জামান (কামাল), খলিলুর রহমান, মোকছেদ মোল্লা, জহুর আলীসহ অনেকেই উপস্থিত ছিলেন। ওই ভূমি কর্মকর্তা বাদীকে মামলার কারণ জিজ্ঞেস করলে বাদী হাবিবুর রহমান জানান, আগে মামলায় উল্লেখিত জমি তার (নিজের) ভোগ-দখলে ছিল। বিবাদী পক্ষ বিআরএস রেকর্ড কারেকশন মামলায় রায় ও ডিক্রিপ্রাপ্ত হয়ে সেই জমি ভোগ-দখলে নিয়েছে। বিবাদী পক্ষ আগে ভোগ-দখলে নেয়, পরে তিনি এ মামলা দায়ের করেন বলেও স্বীকার করেন। তিনি আরও জানান, বিবাদী পক্ষের দাবিকৃত জমি বর্তমানে তাদের দখলেই আছে। বিবাদী পক্ষের নিকট জমি ভোগ-দখল নেয়ার কারণ জানতে চাইলে- এর জবাবে তারা জানান, তাদের সাব-কবলা রেজিস্ট্রি দলিলমূলে জমির দাবি করলে বাদী জমির দাবি সঠিক বলে মানেন কিন্তু তা দিতে পারবে না বলে সাফ জানায়। পরে দাবিকৃত জমির দখল নিতে চাইলে উল্টো তিনি বাটোয়ারা মামলা করেন। সে মামলাও খারিজ হয়ে যায়। অপরদিকে নিজেদের (বিবাদী পক্ষের) দায়ের করা বিআরএস রেকর্ড কারেকশন মামলায় রায় ও ডিক্রিপ্রাপ্ত হয়ে দাবিকৃত জমির ভোগ-দখলে নেয়। পরে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিদের নিকট এ বিষয়ে জানতে চাইলে, তারাও বাদী-বিবাদী পক্ষের কথা সঠিক বলে জানান। অতঃপর তারা সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন। আদালত ০৪/০২/২০২৪ তারিখে উভয় পক্ষকে প্রমাণাদিসহ হাজির হয়ে কারণ দর্শানোর জন্য ডাকেন। সঙ্গত কারণেই ২৮ ফেব্রুয়ারি পরবর্তী দিন ধার্য্য করা হয়। ওই দিনই ভূমি কর্মকর্তা তার প্রতিবেদন কোর্টে দাখিল করেন। ২৮ ফেব্রুয়ারি আদালত স্থগিত থাকায় ২০ মার্চ পরবর্তী দিন ধার্য্য করা হয়েছে। উল্লেখ্য, বাদী হাবিবুর রহমান ভূমি কর্মকর্তা সরেজমিন পরিদর্শন না করে  তার  অফিসে বসেই প্রতিবেদন দিয়েছে মর্মে দাখিলকৃত প্রতিবেদনের না রাজির আবেদন দেন। এ বিষয়ে মোকছেদ মোল্লা, খলিলুর রহমান আকন্দ ও সুলতান আহমেদ ফারাজীর নিকট জানতে চাইলে তারা প্রত্যেকেই জানান, সে দিন নায়েব স্বশরীরে হাবিবুর রহমানের দরজায় এসে বসেন। অতঃপর বাদী ও বিবাদী পক্ষের সাথে কথা বলেন। তার অফিস সহায়ক মামুন মিয়া জমির বর্তমান দখল বিষয়ে ঘুরে ঘুরে খোঁজ নেন। শেষে উপস্থিত লোকজনের স্বাক্ষর নেন। এ বিষয়ে হাবিবুর রহমানের নিকট জানতে চাইলে তিনি কোন সদুত্তর না দিয়ে চলে যান। এদিকে হাবিবুর রহমানের স্ত্রী মাহফুজা বেগম গত ২৯ ফেব্রুয়ারি বিকেলে সামাদ মোল্লার ওয়ারিশগণের জমির গাছপালাসহ ফসলের ক্ষতির উদ্দেশ্যে অনধিকার প্রবেশ করে। মাহফুজা বেগমের এ কান্ড সামাদ মোল্লার ওয়ারিশগণ দেখে ফেলে বাধা দেয়। তখন মাহফুজা বেগম বিভিন্ন অপ্রাসঙ্গিক কথা বার্তাসহ গালাগালি ও দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায়। পরদিন ১ মার্চ সন্ধ্যায় মাহফুজা বেগম তার আত্মীয়-স্বজনসহ বহিরাগত লোকজন ডেকে আনে। তারা সামাদ মোল্লার ওয়ারিশগণের মধ্যে পুরুষ লোকের অনুপস্থিতিতে বাড়িতে ঢুকে উচ্চবাচ্য ও অশালীন ভাষায় গালমন্দসহ মারধরের হুমকি দেয়।  এ সময় সামাদ মোল্লার পুত্রবধূ মনোয়ারা বেওয়া ও ছাহেরা বেগম ঘর থেকে বের হয়ে তাদের পরিচয় জানতে চায়। তখন তারা দৌড়ে পালিয়ে যায়। মোটর সাইকেল স্টার্ট দিতে দেরী হওয়ায় তাদের দুইজন পিছে পড়ে। এ সময় মাহফুজা বেগমের আত্মীয় তিতপল্লা ইউনিয়নের দেওবাড়ীর মজিবর মেম্বারের ছেলে শুক্কুর আলী ও সুরুজ্জামানের ছেলে সুজনকে চিনে ফেলে। শুক্কুর আলী ও সুজন মিয়া বাড়ি থেকে বিয়ারা বাজারে গিয়ে সামাদ মোল্লার ছেলে মঞ্জু মোল্লাকেও বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শনসহ হুমকি দেয়। এ ছাড়াও সুজন মিয়া ওই দিন সন্ধ্যা ৭ টা ১৯ মিনিটে ০১৭৬৫৬৮৫০১৬ নাম্বার থেকে সামাদ মোল্লার আরেক ছেলে আক্তার মোল্লার মোবাইলে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজসহ বিভিন্ন রকমের হুমকি প্রদান করে। মঞ্জু মোল্লা ওই রাতেই দেওবাড়ীর খোরশেদ আলম দেওকে ঘটনা অবগত করার জন্য খুলে বলেন। এ বিষয়ে ২ মার্চ দুপুর ১২ টা ৩৭ মিনিটে সুজনের উল্লেখিত মোবাইল নাম্বারে ফোন দিয়ে জানতে চাইলে- তিনি আক্তার মোল্লার ফোনে কল দিয়েছে ও মঞ্জু মোল্লার সাথে কথা বলার বিষয়টি স্বীকার করেন। কি বিষয়ে কথা বলেছেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান, জমি সংক্রান্ত বিষয়ে। আপনার জমি? এর জবাবে বলেন- তার আত্মীয় হাবিবুরের জমি। সম্পূরক আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, তার নিজের জমি নয়। তিনি আরো জানান, কোন পুরুষ লোকের অনুপস্থিতিতে বাড়িতে ঢুকা ও উচ্চবাচ্যসহ অন্যান্য ঘটনা ঘটানো উচিৎ হয় নি। এ ছাড়া জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ আক্তার মোল্লার ফোনে হুমকি দিয়ে কথা বলা ভুল হয়েছে বলে তিনি স্বীকার করেন। এ বিষয়ে সামাদ মোল্লার ছেলে আক্তার মোল্লা আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতিকালেই হুমকিদাতা সুজন মিয়া অপরাধ স্বীকার করেন। তিনি জানান,  হাবিবুর রহমান মোল্লা সুজন মিয়ার বাড়ীতে গিয়ে সামাদ মোল্লার ওয়ারিশগণকে হুমকি দেয়ার জন্য অনুরোধ করেন। তাই সুজন মিয়া ২ মার্চ সন্ধ্যায় বিয়ারা বাজারে জনসম্মুখে মঞ্জু মোল্লার কাছে ভুলের ক্ষমা চেয়েছেন। এ বিষয়ে প্রশাসন, আইন-শৃঙ্খলা দপ্তর ও বিচার বিভাগের সুদৃষ্টি কামনা করছেন সামাদ মোল্লার ওয়ারিশগণ।



সম্পর্কিত খবর