দেশের খবর

ঝিনাইদহে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কলেজশিক্ষার্থী নিহত

ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাহেদ হোসেন (২১) নামের এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন।

 

বুধবার (৬ মার্চ) সকাল ৯টার দিকে কালীগঞ্জ -কোটচাঁদপুর সড়কে বিহারি মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেল আরোহী সাহেদ হোসেনের মাথায় আঘাত লেগে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

 

সাহেদ হোসেন কালীগঞ্জ পৌর এলাকার আড়পাড়া (পশ্চিম মাটপাড়া) গ্রামের বাসিন্দা কীটনাশক ব্যবসায়ী রমজান আলীর ছেলে ও সরকারি মাহতাবউদ্দিন কলেজের অর্নাস ১ম বর্ষের ছাত্র।

 

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আজীব জানান, ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে সাহেদ নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।



সম্পর্কিত খবর