দেশের খবর

ঝিনাইদহে মাটিতে মুখ থুবড়ে পড়ে প্রাণ গেল শিশুর

ঝিনাইদহের শৈলকুপায় মাটিতে মুখ থুবড়ে পড়ে সিয়াম কাজী (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। সিয়াম ওই গ্রামের জামিরুল কাজীর ছেলে।

জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে সিয়াম পাশের বাড়িতে দৌড়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সে মুখ থুবড়ে মাটিতে পড়ে মারাত্মক জখম হয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


সম্পর্কিত খবর