দেশের খবর

ঝিনাইদহ জেলা যুবলীগ নেতার মায়ের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী পালিত

ঝিনাইদহ জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন ও ইসতিয়াক মাহমুদ পাভেল এর মাতা মরহুমা নারগিস আরার ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বিকালে জেলা শহরের এইচএস এস সড়কের নিজ বাস ভবনে মরহুমার মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পারিবারিক ভাবে এ দোয়া মাহফিলের আয়োজন করে। এতে এতিম শিশু ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। দোয়া মাহফিলে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করা হয়। দোয়া মাহফিল শেষে এতিম শিশুসহ সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।



সম্পর্কিত খবর