দেশের খবর

ঝিনাইদহ লেডিস ক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঝিনাইদহ লেডিস ক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে পুরাতন ডিসি কোর্ট মুক্ত মঞ্চে লেডিস ক্লাবের উদ্যোগে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লেডিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক পতœী শারমিন আক্তার। সেসময় লেডিস ক্লাবের সহ-সভাপতি জেলা ম্যাজিস্ট্রেট সালমা সেলিম, কোষাধ্যক্ষ রাশেদা খানম সহ অন্যান্য নির্বাহী সদস্য ও সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে শহরের বিভিন্ন এলাকার ৩’শ ৫০ জন অসহায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অসহায় পরিবারগুলো এই ঈদ সামগ্রী পেয়ে অনেকটাই খুশি ও সšুÍষ্টি প্রকাশ করতে দেখা যায়।

 



সম্পর্কিত খবর