দেশের খবর

দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজের ডিগ্রি ১ম বর্ষের পরীক্ষার্থী ২১০

জামালপুর সদর উপজেলার দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজের ডিগ্রি ১ম বর্ষের পরীক্ষায় মোট ২১০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।

জানা যায়, কঠোর নিয়ম মেনে জামালপুর সরকারী আশেক মাহমুদ (বিশ্ববিদ্যালয়) কলেজে এ পরীক্ষা চলছে। ২০২১-২২ শিক্ষাবর্ষের ডিগ্রি ১ম বর্ষের পরীক্ষায় বিএ, বিএসএস ও বিবিএস শাখার মোট ২১০ জন পরীক্ষার্থী অংশ নেয় । গত ২২ ফেব্রুয়ারি এ পরীক্ষা শুরু হয়েছে। অধ্যক্ষ মহির উদ্দিন তালুকদার জানান, সৈনিকরা সুশৃঙ্খল জীবনযাপন করে এটা ঠিক। এর পেছনে কঠোর নিয়ম-কানুন মেনে চলতে হয়। অপরদিকে প্রশিক্ষণ যত কঠিন হয়, যুদ্ধও তত সহজ হয়। তেমনি ছাত্রজীবনও কঠিন থেকে কঠিনতর সংগ্রাম ক্ষেত্র। এ সংগ্রাম ক্ষেত্রে যে বেশি অনুশীলন করবে, সে ততই ভালো ফলাফল লাভ করবে। তাই তিনি এ পরীক্ষায় শতভাগ পাশের আশাবাদী। পাশাপাশি তিনি আরও বলেন, পরীক্ষার্থীরা কৃতিত্বপূর্ণ ফলাফল উপহার দেবে। 



সম্পর্কিত খবর