দিনাজপুরে সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী গিরিধারীজীউ ‘র(জগন্নাথ দেবের)রথযাত্রা উৎসব শুরু হয়েছে।
২৭শে জুন- ২০২৫ শুক্রবার দুপুর ২টায় দিনাজপুর জেলা শহরের রায়সাহেব বাড়ি মন্দির প্রাঙ্গণে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব ১৪৩২এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রায়সাহেব দেবোত্তর এস্টেটের এজেন্ট চিত্ত ঘোষ ।
এছাড়াও উদ্বোধনে অংশগ্রহণ করেন দিনাজপুর জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক( স্থগিতকৃত) বখতিয়ার আহমেদ কচি, জেলা যুব দলের সাবেক সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল, রায় সাহেব দেবোত্তর এস্টেটের মানবেন্দ্র মনোজ,সুব্রত মজুমদার ডলার,পরিমল চক্রবতী তপন,কাজল ভৌমিক,হিন্দু ,বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবাহক উত্তম রায়,নিপন দাস প্রমুখ।
আগামী ৫ জুলাই উল্টো রথযাত্রার মধ্যে দিয়ে শেষ হবে জগন্নাথ দেবের রথযাত্রা আনুষ্ঠানিকতা ।
রথযাত্রা উপলক্ষে সকাল থেকেই অসংখ্য ভক্তবৃন্দের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠে।ধর্মীয় আচারবিধি ,পরিক্রমা ও বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে শুরু হয় রথযাত্রার উৎসব।ভক্তবৃন্দের উলুধ্বনি,শঙ্খ ,কাসর,ঘণ্টার শব্দে পুরো এলাকা উৎসবে মেতে উঠে।ঢাক-ঢোল ,কাসর,ঘণ্টা বাজিয়ে আর শঙ্খ উলুধোনি দিয়ে জগন্নাথ,বলরাম ও সুভদ্রাকে রথারোহান করা হয়। রথযাত্রা উপলক্ষে দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে নেয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা ।