দেশের খবর

দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ের বিদায়ী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

 

১৯ জুন-২০২৫ বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠান চত্বরে দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ের এইচএসসি-২০২৫ বিদায়ী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের সচিব প্রফেসর নূর মোঃ আব্দুর রাজ্জাক। আদর্শ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিনা আক্তার বানু এর সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি আবুলআলা মোঃ মাহবুবুর রহমান (ভূট্টো),  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের কলেজ পরিদর্শক মোঃ আবু সায়েম, হলি ল্যান্ড কলেজের পরিচালক মোঃ সালাহ্উদ্দিন খোকন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের সহকারী বিদ্যালয় পরিদর্শক মোঃ আবেদ আলী, শাহ মোঃ ফয়জুল ইসলাম ও শিক্ষা বোর্ড চেয়ারম্যানের পিএস নাসিম উজ্জামান। অত্র প্রতিষ্ঠানের প্রভাষক রাজিয়া সুলতানা ও হারুনুর রশিদ উজ্জ্বল এর উপস্থাপনায় অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. জুলাইখা গুলশান আরা, ইসলামী ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও অনুষ্ঠিত এ সকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মোঃ মেহেরাব আলী, সাজ্জাদ হোসাইন, জুয়েলসহ অত্র প্রতিষ্ঠানের সকল বিভাগের বিভাগীয় প্রধান, প্রভাষক কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

 



সম্পর্কিত খবর