নওগাঁ জেলা প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুন রোববার দুপুরে এ ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। নওগাঁ জেলা প্রেস ক্লাব,জেলা সাংবাদিক ইউনিয়ন,রিপোর্টার্স ইউনিটি ও নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট আসোসিয়েশনের যৌথ উদ্যোগ আয়োজিত এ ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। জেলা প্রেসক্লাবের নিজস্ব ভবনে আয়োজিত এ ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি এ এস এম রায়হান আলম।এ মতবিনিময় সভায়, প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা পুলিশ সুপার মোঃ সাফিউল সারোয়ার বিপিএম,নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইবনুল আবেদিন,নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নূরে-আলম সিদ্দিকী, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ আজাদ হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক রিফাত হোসাইন সবুজ, নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রশিদ তারেক, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইউসুফ আলী ফাইম, নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জয়,বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম, মহাদেবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গৌতম কুমার মহন্ত,বর্তমান সহ-সভাপতি লিয়াকত আলী বাবলু, মান্দা প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম প্রমুখ। এ ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় নওগাঁ জেলা প্রেসক্লাব নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটি ও নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট আসোসিয়োশনের ও জেলা বিভিন্ন উপজেলায় কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এসময় অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথিদের সম্মানতা স্মারক প্রদান করা হয়।মতবিনিময় সভায় জেলার সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ থেকে অন্যায়ের প্রতিবাদ করাসহ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি সাংবাদিক নির্যাতন প্রতিরোধে সোচ্চার থাকার আহ্বান জানান সাংবাদিক নেতারা।জেলার সাংবাদিকদের এ মিলন মেলায় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।