দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ আসনে নদভী মোতালেবের তুমুল লড়াইয়ে ভোট যুদ্ধে নদভীর নৌকায় হ্যাট্টিক গড়ার স্বপ্ন ভেঙ্গে গেল মোতালেবের ঈগলের থাবায়।বিপুল ব্যবধানে বেসরকারিভাবে জয়ী হলেন এম এ মোতালেব সিআইপি।
দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে ৭ জানুয়ারি (রবিবার) সকাল আটটা থেকে ভোট কার্যক্রম শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত চলে । এরপর ভোট কেন্দ্রসমূহের প্রিসাইডিং অফিসাররা রেজাল্ট সীট সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেন।ফলাফলে ৩৯ হাজার ২৫২ ভোটের ব্যবধানে হেরে যান নদভী।ঘোষিত ফলাফল অনুযায়ী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব সিআইপি ৮৫হাজার ৬২৮ ভোটে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী নৌকা প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ২৫২ ভোট।সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলা পরিষদ হলরুম থেকে পৃথক ভাবে এই ফলাফল ঘোষনা করেন যথাক্রমে সহকারী রিটার্নিং কর্মকর্তা মিল্টন বিশ্বাস ও মুহাম্মদ ইনামুল হাছান।এসময় হলরুমে মোতালেবের সমর্থকেরা দলে দলে মিলিত হয় এবং নানা শ্লোগান দিতে।
আসনটিতে নৌকা প্রতীকে টানা দুইবার সংসদ নির্বাচিত হওয়ার পর তৃতীয়বারের মতো হ্যাট্টিক গড়ার স্বপ্ন নিয়ে চেষ্টা চালান নদভী।এদিকে রাজনীতির মাঠে নদভীর সাথে দীর্ঘদিনের যুদ্ধ চলে এম এ মোতালেব সিআইপির।দুই জনের তুমুল লড়াইয়ে দলীয় মনোনয়নে হেরে যায় মোতালেব।মনোনয়নে হেরেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দেন সিআইপি।মনোনয়ন ফরম জমা দিনেই কেরানীহাটের প্রধান সড়কে মোতালেবের পুত্তলিকা দাহ করে নদভীর সমর্থকেরা।সে থেকে শুরু হয়ে নির্বাচনের প্রায় শেষ মুহুর্ত পর্যন্ত চলে হাড্ডাহাড্ডি লড়াই।মাঠের লড়াইয়ে ঠিকে থাকলেও ভোট যুদ্ধে মোতালেবের ঈগলের থাবায় ধরপাকড় খান নদভী।
ফলাফল ঘোষনার সময় অনেকটা বিজয় নিশ্চিত দেখে মোতালেবের প্রধান নির্বাচনী সমন্বয়ক ডা. আ ম ম মিনহাজুর রহমান সাংবাদিকদের বলেন, দশ বছরের নির্যাতনের অবসান হয়েছে।