দেশের খবর

নাসিরনগরে এক গৃহবধূর বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু

সোমবার সকালে নাসিরনগর উপজেলার খাগালিয়া গ্রামে কল্পনা বেগম (৩৫) নামে এক মহিলা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে।
সোমবার (১৯ মে) সকালে ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের দিন মজুর নিজাম মিয়ার স্ত্রী কল্পনা বেগম (৩৫) নিজ ঘরে বৈদ্যুতিক সুইস দিতে গিয়ে বিদুৎ স্পৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় মাটিতে। 
পরিবারের লোকজন অজ্ঞান কল্পনাকে প্রথমে স্থানীয় বউ বাজারে এনে সুস্থ করার চেষ্টা করে ব্যর্থ হয়ে বেলা ১২ টার দিকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায় এবং লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
খাগালিয়া গ্রামের মেম্বার রব মিয়া জানান, নিজাম মিয়ার বউ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়ে গেলে বাড়ির লোকজন কান্নাকাটি শুরু করলে নিকটাত্বীয়রা তাকে প্রথমে বউ বাজার পরে নাসিরনগর হাসপাতালে নিয়ে যায়, সেখানে ডাক্তার বলে কল্পনা মারা গেছে।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত)জামিল আহমেদ খান দৈনিক বায়ান্ন পত্রিকাকে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
 


সম্পর্কিত খবর