দেশের খবর

পলাশে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত,মোবাইল কোর্টে ২ প্রতিষ্ঠান কে জরিমানা

নরসিংদীর পলাশে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২৫ জুন) বেলা ২টার দিকে উপজেলার ঘোড়াশাল স্টেশন ও পোস্ট অফিস সড়ক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
 
অভিযানটি পরিচালনা করেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু বক্কর সিদ্দিকী। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও বিএসটিআইয়ের অনুমোদন না থাকার অভিযোগে ‘ভাই ভাই হোটেল’ ও ‘তিতাস ফুড বেকারি’কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
 
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর সহকারী পরিচালক নভেরা বিমতে নুর।
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু বক্কর সিদ্দিকী বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষায় আইন লঙ্ঘনকারী ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন কোনোভাবেই সহ্য করা হবে না। এই অভিযান অব্যাহত থাকবে।”
 
স্থানীয়দের দাবিও, নিয়মিত এমন অভিযান চালিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হোক।


সম্পর্কিত খবর