পাবনা সদরের ভবানীপুর এলাকা থেকে ডিবি পুলিশের অভিযানে একটি একনালা বন্দুক, একটি ওয়ান শুটারগান এবং ৪০ রাউন্ড গুলিসহ তিনজনকে আটক করেছে পাবনা ডিবি পুলিশ। এছাড়াও আসামিদের ব্যবহৃত ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সোমবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- পাবনা জেলার সদর হেমায়েতপুর ইউপির ভবানীপুর গ্রামের মো. ইউনুস বিশ্বাসের ছেলে মো. ইসমাইল বিশ্বাস (২৭), আটঘরিয়া উপজেলার চন্ডিপাশা গ্রামের মৃত সুলতান সরকারের ছেলে মো. ইউসুফ আলী (২৬), পাবনা সদর সালাইপুর মৃধাপাড়া গ্রামের শাহিনুর রহমানের ছেলে মো. শেখ ফরিদ (২৬)।
জানা গেছে, আটকের পর জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয় সংক্রান্তে আলাপ করছে এবং অস্ত্র-গুলি ইসমাইল বিশ্বাসের বাড়ীতে রয়েছে। পরে উক্ত আসামির বাড়িবাড়ীর একচালা টিনের ঘর হতে একটি লোহার তৈরী সচল একনালা বন্দুক, একটি লোহার তৈরী সচল ওয়ান শুটারগান ও তার বসত ঘর হতে ৩৮ রাউন্ড কার্তুজ এবং দুই রাউন্ড ২২ বোরের গুলি উদ্ধার করা হয়।
এ বিষয়ে পাবনা ডিবির ওসি হাসান বাসির বলেন, পাবনা সদর থানায় মামলা রজু প্রক্রিয়াধীন।
বায়ান্ন/প্রতিনিধি/একে