স্বাস্থ্য

পুরনো আমলের আসবাবে ঘর সাজাবেন কিভাবে?

অন্দরসজ্জার দুনিয়ায় পুরনো দিনের আসবাব আর নকশার আবেদন কখনোই ফুরিয়ে যায় না। বর্তমানে নিজের ঘরকে একটু আলাদা ও আভিজাত্যপূর্ণ করে তুলতে অনেকেই ‘ভিন্টেজ’ থিম বেছে নিচ্ছেন। আধুনিক আসবাবের ভিড়ে দু-একটি পুরনো জিনিস কিভাবে আপনার ঘরে শৈল্পিক ছোঁয়া আনতে পারে, চলুন জেনে নিই। 

প্রধান আসবাব হোক ভিন্টেজ

পুরো ঘর পুরনো জিনিসে না ভরে একটি বা দুইটি বড় আসবাব বেছে নিন।

 

শোয়ার ঘরে একটি কারুকার্য করা কাঠের পালঙ্ক বা ড্রয়িংরুমে একটি পুরনো ধাঁচের সেগুন কাঠের আলমারি রাখলে ঘরের চেহারা মুহূর্তেই বদলে যাবে।

আধুনিক ও পুরাতনের সমন্বয়

সব কিছু পুরনো হলে ঘরকে মিউজিয়াম মনে হতে পারে। তাই আধুনিক সোফা বা আসবাবের পাশে একটি প্রাচীন ‘উইংব্যাক’ চেয়ার বা এন্টিক কফি টেবিল রাখুন। এতে ঘরে আধুনিকতা ও ঐতিহ্যের মধ্যে একটি সুন্দর ভারসাম্য বজায় থাকবে।

 

আসবাবের যত্ন ও সংস্কার

পুরনো আসবাব মানেই তা ভাঙাচোরা হতে হবে এমন নয়। পুরনো কাঠের আসবাব নতুন করে পালিশ করে নিন। পুরনো সোফা বা চেয়ারের কাঠামো ঠিক রেখে গদির কাপড় বদলে আধুনিক ও উজ্জ্বল রঙের কভার ব্যবহার করুন।

ছোট জিনিসের জাদু

বড় আসবাব ছাড়াও ছোট ছোট শোপিস দিয়ে ঘরে ভিন্টেজ আমেজ আনা যায়।

 

দেয়ালে পিতলের ফ্রেমের আয়না, টেবিলে পুরনো রেডিও বা গ্রামোফোন এবং কোণায় পিতলের ফুলদানি বা মোমদানি রাখতে পারেন। আলোর সঠিক ব্যবহার : ভিন্টেজ সাজে আলোর গুরুত্ব অনেক। সাদা আলোর বদলে হলুদ বা ‘ওয়ার্ম হোয়াইট’ আলো ব্যবহার করুন। ছাদ থেকে ঝুলন্ত ঝাড়বাতি বা অ্যান্টিক ল্যাম্পশেড ব্যবহার করলে ঘরে একটি রাজকীয় পরিবেশ তৈরি হবে।

 

সূত্র : আনন্দবাজার

 



সম্পর্কিত খবর