দেশের খবর

প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন নাহিদ ইসলাম

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক সালেহীন।

 

তিনি জানান, প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে যাচ্ছেন—বৃহস্পতিবার বিকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। এরই পরিপ্রেক্ষিতে তার সঙ্গে দেখা করতে যান নাহিদ ইসলাম। এসময় দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

 

মুশফিক সালেহীন বলেন, ‘সাক্ষাতে প্রধান উপদেষ্টা নাহিদ ইসলামকে জানিয়েছেন—সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে ধারাবাহিক আন্দোলনের কারণে তিনি কিছুটা বিব্রত। স্বাধীনভাবে কাজ না করতে পারলে তিনি থাকতে চান না। তখন নাহিদ ইসলাম তাকে বুঝিয়ে বলেছেন এবং পরিস্থিতি ঠিক হয়ে যাবে বলে আশ্বস্ত করেন।’

 

এ সময় প্রধান উপদেষ্টা সবার সহযোগিতা কামনা করেছেন বলেও জানান তিনি।



সম্পর্কিত খবর