দেশের খবর

ফিলিস্তিনের উপর বর্বর হামলা ও গনহত্যার প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ

দখলদার সন্ত্রাসী ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে  ফিলিস্তিন, গাজা ও রাফায় গনহত্যা ও  ইজরায়েলের পন্য বয়কটের প্রতিবাদে নারায়ণঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন তারাবো পৌর বিএনপি। 

 

শুক্রবার ১১- এপ্রিল) দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের তারাবো পৌরসভার যাত্রামুড়া এলাকায় সাবেক পৌর ওয়ার্ড কাউন্সিলর আবদুল মতিন ভূইয়া নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

 

এসময় আরো উপস্থিত ছিলেন, যুব দল নেতা মামুন ভূইয়া, বিএনপি নেতা সামছুল মীর,মাওলানা, মুফতী আব্দুল্লাহ, নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের সদস্য পনির ভূইয়াসহ আরো অনেকে।

 

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, মার্কিন মদদে গাজা ও রাফায় চলমান গনহত্যায় রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে হবে। ইসরাইলের সকল পন্য রাষ্ট্রীয়ভাবে বয়কট করতে হবে এবং তাদের দোষরদের সাথে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে।



সম্পর্কিত খবর