ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুজ্জামান রাশেদ (ওসি) এর দিক নির্দেশনায় বৃহস্পতিবার রাতে ফুলবাড়িয়া থানার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে । বিষয়টি নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ।
এস আই রাকিবুল ইসলাম ও আমিরুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করিয়া জিআর পরোয়ানা মূলে ০১ (এক) জন আসামী, জুয়া আইনের ১৫( পনের) জন আসামী, পুলিশ আইনের ৩৪ ধারা ১ (এক) জন এবং নিয়মিত মামলায় ০১(এক) সহ মোট ১৭(সতের) জন আসামী গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।
তারা হলেন,আঃ বারেক( ৪০),রতন মিয়া (২৮),রফিকুল ইসলাম রবিউল (৩০) গ্রাম -সন্তোষপুর,দেলোয়ার হোসেন (৪৫),গ্রাম -শালিকা,মোঃ জুলহাস মিয়া (৪৫) গ্রাম-আউশনারা,সজিব (২৫), স্বপ্না বেগম - আউশনারা,সুজন মিয়া (২৫) মহিষমারা,আবু নাঈম (৩০) আউশনারা,হাবিবুর রহমান (৩৪) ধানকবান্ধা,মোঃ নাঈম (৩২), আউশনারা, বাবুল হোসেন (৪০) দিগলবাইদ,মোঃ আব্দুর রহিম (৪৫),আউশনারা,মজনু মিয়া(৪২) চাপাইদ সর্ব থানা মধুপুর, রফিকুল ইসলাম (৪৩) খাজুলিয়া,রফিকুল ইসলাম (৫০) কাঠবওলা - মুক্তাগাছা, ময়মনসিংহ ।
অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুজ্জামান রাশেদ বলেন, জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।