ফেনী জেলার ছাগলনাইয়ার মহামায়া ইউনিয়নের দেবপুর গ্রামে ধান কাটা অবস্থায় মোহাম্মদ বেলাল (৫০) নামে এক দিনমজুর বজ্রপাতে মৃত্যু হয়েছে। মৃত মোহাম্মদ বেলাল লক্ষ্মীপুর জেলার চরবসু বাদামতলী মৃত মোহাম্মদ উল্লাহর ছেলে বলে জানা গেছে। শনিবার (৩ মে) দুপুরে দিনমজুর হিসেবে মাঠে ধান কাটার সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ফেনীতে দুপুর ২ টার দিকে প্রচন্ড রকমের বজ্রপাত সহ বৃষ্টি হয় তখন মাঠে ধান কাটা অবস্থায় বেলাল ব্যস্ত থাকলেও সে নিরাপদ জায়গায় পৌঁছাতে পারে নাই। বজ্রপাতের শব্দে তার শরীরের স্বাভাবিক কার্যক্রম থমকে যায়, চোখ ও কান দিয়ে রক্তক্ষরণ শুরু হয় এবং ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। ছাগলনাইয়া থানার এসআই রাফিদ জানান, নিহত বেলালের বাড়ি লক্ষ্মীপুরে, বজ্রপাতে মৃত্যুর খবর শুনে ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
বায়ান্ন/আরএস