মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের প্রানকেন্দ্র সাতমাথা এলাকার মেরিনা নদী বাংলা কমপ্লেক্সের ৬ষ্ঠ তলায় অভি মেডিকেলের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিভানোর চেষ্টা করেন। কিন্তু ফায়ার সার্ভিস বিভাগের আধুনিক যন্ত্রপাতি না থাকায় আগুন নিয়ন্ত্রন আনতে বেশ বেগ পেতে হয়। তবে দীর্ঘ ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
ওই মার্কেটের ব্যবসায়ীরা জানান, দুপুর ১টার দিকে মার্কেটের ৬ষ্ঠতলায়
অভি মেডিকেলের গোগাউনে আগুন লাগে। আগুন মূহুর্তে ছড়িয়ে পড়লে
ব্যবসায়ীরা বগুড়া ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পাওয়ার আধা ঘন্টা পর
ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিভানোর চেষ্টা
করে। আগুন নিয়ন্ত্রনে আনতে বগুড়া সদরের ৪টি ইউনিটসহ কাহালু,
দুপচাঁচিয়া, গাবতলী, শেরপুর, শাজাহানপুর ও সোনাতলা থেকে ফায়ার
সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে। বেলা ১ টা থেকে শুরু হয়ে বেলা
সোয়া ৩টা পর্যন্ত আগুন নেভানোর চেষ্টা করা হয়। বেলা সোয়া ৩টার
দিকে আগুন নিয়ন্ত্রনে আসে।
এদিকে আগুন লাগার খবর শুনে ওই মার্কেটের বিভিন্ন তলায় অবস্থানকারী
দোকানী, মার্কেটে আসা লোকজন দিকবিদিক ছোটাছুটি করে
বার্চার চেষ্টা করে। অনেকে হুড়াহুড়ি করে নীচে নামতে চেষ্টা করে। কেউ
কেউ প্রাণভয়ে মার্কেটের দেয়ালে থাকা বাঁশের সিড়ি বেয়ে নেমে
আসে।
বগুড়া ফায়ার উপ-পরিচালক আব্দুল জলিল জানান, বিদ্যুতের শট সার্কিট
থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে, তা
এখন বলা সম্ভব নয়। তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে।