বাঁশখালীতে মিজানুর রহমান নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে সরল ইউনিয়নের ৪নং ওয়ার্ড কাহারঘোনা এলাকার আব্দুস ছামাদ মাঝির বাড়ির মনজুর আহমদের ছেলে। সোমবার (৪ আগস্ট) বিকেলে উপজেলা সদরের বাহারুল্লাহপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ছাড়াও অনলাইন জুয়া পরিচালনাসহ নানা অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে ইয়াবা ও মাদক ব্যবসারও। বাঁশখালীতে অনলাইন জুয়ার সবচেয়ে বড় এজেন্ট এই ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাঁশখালী পৌরসভায় মাস্টার রোলে চাকরি করা এই কর্মচারী মাত্র অল্প দিনে কোটিপতি বনে যান। ছাত্রলীগের কোটায় পৌরসভায় চাকরি পাওয়া মিজানের সাথে ছিল সাবেক এমপি মোস্তাফিজুর রহমান ও মেয়র তোফায়েলের গভির সম্পর্ক। পৌরসভা, ভূমি অফিস ও উপজেলা পরিষদের বিভিন্ন দফতরে তার নেতৃত্বে তদবির বানিজ্যের একটি সিন্ডিকেট রয়েছে। ওই সিন্ডিকেটের নিয়ন্ত্রণ ছিল মিজানের হাতে। বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম মিজানুর রহমানের আটকের বিষয়টি স্বীকার করেছেন।