বাঁশখালীতে খেলতে গিয়ে পানিতে ডুবে মোঃ আরিয়ান নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২ বছর ৮ মাস বয়সি শিশু আরিয়ান গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা আশকরিয়া বাড়ির মুমিনুল হকের ছেলে। হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে এই দূর্ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার বিকালে নিজ বাড়ির পাশে খেলতে গিয়ে পাশের ডোবার পানিতে পড়ে যান আরিয়ান। দীর্ঘ সময় আরিয়ানকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখোঁজির পর দেখেন, বাড়ির পাশের ডোবায় তার মৃতদেহ ভাসছে। স্থানীয়রা শিশু আরিয়ানকে উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বাঁশখালী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তৌফিকুল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু আরিয়ান মারা যায়।