দেশের খবর

বামনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন ও বিজয় মিছিল

নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের এক বছর পূর্ণ হওয়ায় বামনা উপজেলা প্রশাসনের উদ্যোগে অভ্যুত্থানে শহীদ ইসহাক জমাদ্দারের কবরে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, বামনা থানা অফিসার ইনচার্জ মো. হারুন অর রশীদসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধানগণ।

এদিকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে   সকাল ১০টায়  বিএনপি’র আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা'র নেতৃত্বে বিজয় র্যা লী, বাংলাদেশ জামায়াতে ইসলামী বামনা উপজেলা শাখার আমির নেতৃত্বে শহীদদের স্মরণে দোয়া, ইসলামি আন্দোলন বাংলাদেশে বামনা উপজেলা সভাপতি আলহাজ্ব আব্দুস সোবাহান-এর নেতৃত্বে বিজয় মিছিল হয়েছে। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে গোলচত্ত্বর গিয়ে শেষ হয়।

পরে বিকেল সাড়ে ৫টায় বাংলদেশ ইসলামী ছাত্র শিবির বামনা উপজেলার শাখার উদ্যোগে ৩৬ জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মৃতিসৌধ প্রাঙ্গণে জনগনের মাঝে প্রতীকি ভিডিও চিত্র প্রদর্শন করে।

এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

উল্লেখ্য, গত বছরের এই দিনে দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার সক্রিয় অংশগ্রহণে গণআন্দোলনের মুখে পতন হয় ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের। এরপর শুরু হয় নতুন বাংলাদেশ গড়ার অধ্যায়। এ স্বপ্নে অঙ্গীকারবদ্ধ করে তোলে পুরো জাতিকে।

 



সম্পর্কিত খবর