দেশের খবর

বামনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

 
বরগুনার বামনায় আজ মঙ্গলবার উপজেলার দক্ষিণ ভাইজোড়া গ্রামে জয়নাল হাওলাদারের বাড়ির সামনে মোঃ বেলায়েত হোসেন(৮৫) নামের এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়। 
ঘটনার বিবরণে জানাযায় উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের দক্ষিণ ভাইজোড়া গ্রামের   মোঃ পান্না মৃধার পুত্র হৃদয় মৃধা পাশের গ্রামে জানাযা নামাজে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে জয়নাল হাওলাদারের বাড়ির সামনে মোটরসাইকেলের ধাক্কা লেগে পথচারী মোঃ বেলায়েত হোসেন গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয়রা বেলায়েত হোসেনকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
মোঃ বেলায়েত হোসেন দক্ষিণ ভাইইজোড়া গ্রামের মৃত্যু ওছোন প্যাদার পুত্র।
 
এ ব্যাপারে বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশিদ হাওলাদার জানান 
আমি হাসপাতালে গিয়ে ডাক্তারের ভাষ্যমতে পথচারী মোঃ বেলায়েত হোসেনের মৃত্যু ঘোষণার সংবাদ পেয়েছি এবং কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
 


সম্পর্কিত খবর