বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, সন্ত্রাসী কর্মকান্ড, পেট্রোল বোমা, হরতাল, অবরোধ করে জনগণের উন্নয়ন বাধাগ্রস্থ করা যাবেনা। শেখ হাসিনার সরকার জনগণের উন্নয়ন ও আস্থার উপর ভরসা করে দেশ চালাচ্ছে। গুগল চার্জ করে কোথাও পাওয়া যাবে না একসাথে একশ সেতু, দেড়শ উন্নয়ন কর্মকান্ড হয়েছে। একমাত্র শেখ হাসিনার সরকার এসব উন্নয়ন করেছে। দেশে গনতান্ত্রিক পক্রিয়ায় নির্বাচন হবে। জনগনই সকল ক্ষমতার উৎস। আগামী নির্বাচনে জনগণ আওয়ামী লীগের নৌকাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। বিরোধী দল দ্বারা ১৮ জন সাংবাদিক নির্যাতিত হয়েছে। যা অতীতে হয়নি। বিএনপি ৫ বার দুনীর্তিতে চ্যম্পিয়ান হয়েছে-তা দেশবাসী জানে।
তিনি বলেন, ইসরাইল ফিলিস্তিনি গাজার যুদ্বে খুবই কষ্টদায়ক। দ্রব্যমুল্য নিয়ন্ত্রণ রাখার জন্য সরকার চেষ্টা করে যাচ্ছে। কর্ণফুলী টানেল এশিয়ার মধ্যে একটি মাইলফলক উন্নয়ন।
তিনি বলেন হাবিব (স্থানীয় এমপি হাবিবুর রহমান হাবিব) নাছোড়বান্দা। কাজ পাগল মানুষ। এলাকার উন্নয়নে আন্তরিক। কুশিয়ারা নদীতে সেতুহবে তবে একটু অপেক্ষা করতে হবে। পরে তিনি আনুষ্ঠানিক ভাবে ১২৮ কোটি টাকা ব্যয়ে দুটি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
৬ নভেম্বর সিলেট সড়ক ও জনপদ বিভাগের আয়োজনে বালাগঞ্জ ডিএন উচ্চ বিদ্যালয় মাঠে বালাগঞ্জে বড়ভাঙ্গা সেতু ও নান্দনিক ঝুলন্ত সেতু নির্মাণ কাজের উদ্বোধন ও আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট সড়ক ও জনপদের অতিরিক্ত প্রধান নির্বাহী প্রকৌশলী ফজলে রব্বে এর সভাপতিত্বে ও বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনহার মিয়ার সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন এমপি হাবিবুর রহমান হাবিব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশন এর নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সড়ক ও জনপদ বিভাগের অতিরিক্ত সচিব জাকির হোসেন, সিলেটের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোস্তাকুর রহমান মফুর, ইউএনও মারিয়া হক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সুব্রতপুরকায়স্থ, দক্ষিন সুরমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, ওসমানী নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা যুবলীগের সভাপতি ভিপি শামীম আহমদ, সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান, সহ সভাপতি পিষুস কান্তি দে, বালাগঞ্জ আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল গফুর খালিছাদার, সহ সভাপতি আব্দুল মালিক রুনু, আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সম্পাদক এম এ মতিন, রফিকুল আলম, মোঃ জুনেদ মিয়া, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মতিউর রহমান মতি, সদস্য নাসির উদ্দিন, বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান, ওসি বদীুজ্জামান, প্রকৌশলী আহসাদ উদ্দিন আহমদ, মোঃ মাহমুদুল হাসান, আব্দুল্লাহ আল অভি,ইউপি চেয়ারম্যান শিহাব উদ্দিন শিহাব, ইউপি চেয়ারম্যান মোঃ তৈয়ফুর রহমান শাহীন,বালাগঞ্জ কৃষকলীগের সভাপতি মোঃ আলাল মিয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ ফারুক আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি একেটুটুল, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।
শুরুতে কোরআন তেলাওয়াত করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল আহমদ, গীতা পাঠ করেন পূর্বগৌরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস।
সভাপতির বক্তব্যে সিলেট সড়ক ও জনপদের অতিরিক্ত প্রধান নির্বাহী প্রকৌশলী ফজলে রব্বে বলেন, বালাগঞ্জ বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন এমপি সাহেবের সাথে আলোচনা করে অচিরেই আনুষ্ঠানিক ভাবে ফেরী চালু হবে। আগামী জুন মাস থেকে কুশিয়ারা নদীতেও সেতু নির্মানের পরিকল্পনা রয়েছে ইতিমধ্যে প্রস্তুুতি গ্রহন করা হয়েছে।