রাজনীতি

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

সংরক্ষিত নারী আসনের উপ-নির্বাচনে বিএনপির এলিজা জামানকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

 

সোমবার (২ নভেম্বর) এ উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্মসচিব মঈন উদ্দীন খান এ ঘোষণা করেন।

 

তিনি বলেন, আইন অনুযায়ী এলিজা জামানকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। গেজেট প্রকাশের অনুমোদন দিয়েছে ইসি।

 

 

নাম-ঠিকানাসহ গেজেট প্রকাশের পরই শপথ আয়োজনের জন্য সংসদ সচিবালয়ে তা পাঠানো হবে।

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ উঠলে গত ১ অক্টোবর তিনি পদত্যাগ করেন।

 

পরে আসনটি শূন্য ঘোষণা করা হয় এবং ১২ অক্টোবর উপ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। 

আইন অনুযায়ী, নির্বাচনে একক প্রার্থী হওয়ায় এবং প্রার্থিতা প্রত্যাহার না করায় এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

 



সম্পর্কিত খবর