দেশের খবর

মিরপুরে পোশাকশ্রমিকদের ধাওয়া-টিয়ারশেল নিক্ষেপ

রাজধানীর কাফরুল থানার মিরপুর-১৪ নম্বর ও বিআরটিএয়ের সামনে বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। এ সময় আন্দোলনরত শ্রমিকদের ধাওয়া দিয়ে সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।

 

একপর্যায়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করা হয়।

সোমবার (২ নভেম্বর) সকাল ৯টার দিকে পোশাকশ্রমিকরা সড়কটিতে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

 

 

এ সময় পুলিশ তাদের ধাওয়া দিলে শ্রমিকরা উত্তেজিত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ নাছের রিকাবদার বাংলানিউজকে বলেন, মিরপুর-১৪ নম্বর ও বিআরটিএয়ের সামনে কিছু পোশাকশ্রমিক সড়ক অবরোধ করে বিভিন্ন দাবিতে বিক্ষোভ করার চেষ্টা করেছিলেন। জনভোগান্তি রোধে পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে।

 

বর্তমানে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

 



সম্পর্কিত খবর