দেশের খবর

মেহেরপুর সীমান্তে পুশইন রুখে দিল বিজিবি-গ্রামবাসী

মেহেরপুরের তেঁতুলবাড়ীয়া সীমান্তে ভারত থেকে ঠেলে দেওয়া ছয়জনকে প্রতিরোধ করেছে বিজিবি। বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ভারত থেকে ঠেলে দেওয়া ছয়জন বর্তমানে কাঁটাতারের বেড়ার পাশে অবস্থান করছেন।

 এ ঘটনায় শনিবার (৬ জুন) ভোর থেকে সীমান্তে কঠোর অবস্থান নিয়ে আছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি), সাথে যোগ দিয়েছেন স্থানীয় সীমান্তবাসী।

 

তেঁতুলবাড়ীয়া সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের মেইল পিলার ১০৪ এর সাব পিলার ৫ এর কাছ থেকে গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া গ্রামের হাটপাড়া দিয়ে ছয়জনকে পুশইন করার চেষ্টা করে বিএসএফ।

 

তবে, বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে তারা ভারতের সীমান্তে ফিরে যেতে বাধ্য হয়। বিএসএফ তাদের গ্রহণ না করায় তারা কাঁটাতারের বেড়ার পাশে ভারতের ভূখণ্ডে অবস্থান করছেন।

 

 

এদের মধ্যে তিনজন পুরুষ, জন নারী এবং একটি শিশু রয়েছে।

 

স্থানীয়রা জানান, বিএসএফ কাঁটাতারের বেড়া খুলে ছয়জনকে বাংলাদেশের সীমান্তের দিকে ঠেলে দেয়। তারা পায়ে হেঁটে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করেন। 

 

কিন্তু, প্রতিরোধের মুখে তারা কাঁটাতারের বেড়ার পাশে ফিরে যায়। কিন্তু বিএসএফ কাঁটাতারের ওপারে শক্ত অবস্থান নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এপারে বিজিবি ও গ্রামবাসীর অবস্থান।

 

এদিকে, বিজিবি হান্ড মাইকে ঘোষণা দিয়ে পুশইন প্রতিরোধ করছে। তাদেরকে কাঁটাতারের বেড়ার ওপারে ফিরিয়ে নেওয়ার জন্য বিজিবি বারবার আহ্বান জানাচ্ছে।

 

কুষ্টিয়া ৪৭ বিজিবির সহকারী পরিচালক নুরুল হুদা বলেন, অবৈধ অনুপ্রবেশকারী এবং পুশইন করতে দেওয়া হবেনা। সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে পতাকা বৈঠকের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। পতাকা বৈঠকের পরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

 



সম্পর্কিত খবর