দেশের খবর

যানজট নিরসনে পরিবহন মালিক শ্রমিকদের সাথে পুলিশ সুপারের মতবনিময় সভা অনুষ্ঠিত

বরগুনার আমতলী থানা মিলনায়তনে  আমতলী পৌরসভাসহ বিভিন্ন সড়কে যানজট নিরসনে পরিবহন মালিক ও শ্রমিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
 
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিল।
 
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ আরিফুল ইসলাম আরিফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন তারেক মাসুদ, আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের কোর্ট ইন্সপেক্টর মোঃ বশিরুল আলম, ওসি ট্রাফিক বদরুল আলম, পৌর বিএনপি'র যুগ্ম আহবায়ক সাবেক কাউন্সিলর হোসেন সিদ্দিকী রেজওয়ান, প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ আবু সাঈদ খোকন, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক সজিব মিয়া প্রমুখ।
 
বক্তব্য রাখেন শ্রমিক দল সভাপতি তরিকুল ইসলাম সোহাগ, বাস মালিক মো.নিজাম উদ্দিন, ত্রি- হুইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক, শ্রমিক আব্দুর রবসহ শ্রমিক ও বিভিন্ন যানবাহনের চালকরা। 
 
মতবিনিময় সভায় প্রধান অতিথি বরগুনার পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিল শহরকে যানজটমুক্ত রাখতে পরিবহন মালিক শ্রমিকদের উদ্দেশ্য করনীয় ও দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
 
মতবিনিময় সভায় আমতলীর পৌর শহরসহ বিভিন্ন সড়কে চলাচলরত বাস মালিক, মোটর সাইকেল চালক, আলফা, মাহেন্দ্র, সিএনজি চালক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন। 
 
মতবিনমিয় সভা শেষে পুলিশ সুপার ইব্রাহিম খলিল আমতলী নতুন বাজার চৌরাস্তা থেকে বটতলা পর্যন্ত সড়ক পরিদর্শন করেন। পরিদশর্নের সময় ব্যবসায়ীদের ফুটপাত দখল করে রাখা মালামাল দ্রুত সরিয়ে ফেলতে এবং ভবিষ্যৎতে যাতে কোন ব্যবসায়ী ফুটপাত দখল করে মালমাল না রাখে তার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেন। এরপরেও কোন দোকানদার ফুটপাত দখল করে মালামাল রাখে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে ব্যবসায়ীদের জানিয়ে দেন। #


সম্পর্কিত খবর