স্বাস্থ্য

যে ফলের রস মাথায় মাখলে মিলবে উপকার

রূপচর্চার ক্ষেত্রে প্রসাধন সামগ্রী, ওষুধ ইত্যাদি ব্যবহারের পাশাপাশি এখন প্রাকৃতিক টোটকা প্রয়োগের ধুম উঠেছে। আর এই শীতের সময়ে বাজারে মিলছে টাটকা ফল ও সবজি। তারই একটি ফল আপনার কেশচর্চার সঙ্গী হয়ে উঠতে পারে। শুধু জানতে হবে ব্যবহার প্রণালী।

 

আর সেই ফলটি হলো বেদানা। রসালো ছোট ছোট অসংখ্য দানায় ভরা এই ফল নানাভাবে উপকারী। জেনে নিন পদ্ধতি—

 

বেদানার বীজে বেনজোয়িক এসিড থাকে, যা মাথার ত্বকে রক্ত সঞ্চালনকে উন্নত করে। এটি চুলের ফলিকলগুলোকে পুষ্ট করতে পারে।

 

আর্দ্রতার ভারসাম্যও বজায় থাকে বেদানার রস মাখলে। ফলে সামগ্রিকভাবে চুল দ্রুত বেড়ে ওঠার মতো পরিবেশ পায়।

তা ছাড়া বেদানার পিউনিকিক এসিড চুলের ফলিকলগুলোকে মজবুত করে তোলার কাজে লাগে। উপরন্তু বেদানায় প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট রয়েছে বলে চুলের সামগ্রিক স্বাস্থ্য বজায় থাকে।

 

বেদানার রস কিভাবে মাথায় মাখবেন

 

ক্লিনজার হিসেবে : বাজারজাত বেদানার রস নয়, বরং টাটকা ফল থেকে রস বের করে অল্প পানি দিয়ে পাতলা করে নিন। এবার তাতে ৩-৪ চামচ শ্যাম্পু মিশিয়ে নিন। এর পর মাথায় মেখে কয়েক মিনিটের জন্য রেখে দিন। সবশেষে পানি দিয়ে মাথা ধুয়ে ফেলুন। শ্যাম্পুর পর প্রতিদিনের মতো কন্ডিশনার মেখে নিন চুলে।

 

 

মাস্ক হিসেবে : টাটকা ফল কেটে দানাগুলো চিপে রস বের করে নিন। এবার তাতে ২ টেবিল চামচ দই এবং ১ টেবিল চামচ মধু যোগ করুন। মিশ্রণটি মাথার ত্বক ও চুলে সমান ভাবে মেখে নিন। ৩০ মিনিটের জন্য রেখে হালকা শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার এই মাস্কটি মেখে ত্বকচর্চা করতে পারেন।

 



সম্পর্কিত খবর