দেশের খবর

রসায়নের পরীক্ষা না দিয়ে পালিয়েছে স্কুলছাত্রী

চলমান এসএসসি পরীক্ষার জামালপুর সদর উপজেলার দিগপাইত ধরণী কান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের (২০৭) রসায়ন বিষয়ের এক পরীক্ষার্থী অনুপস্থিতির তথ্য পাওয়া গেছে। কারন খুঁজতে এ বিষয়ে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। ওই পরীক্ষার্থী রসায়ন বিষয়ের পরীক্ষা না দিয়ে দুলাভাইয়ের সাথে পালিয়েছে। ওই পরীক্ষার্থী সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের সানাকইর শেখ খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শাখার ছাত্রী।

জানা যায়, ৫ মার্চ রসায়ন (১৩৭), পৌরনীতি ও নাগরিকতা (১৪০) ও ব্যবসায় উদ্যোগ (১৪৩) বিষয়ের পরীক্ষা ছিল। ওই ৩ বিষয়ে যথাক্রমে ৫৬০ জন, ৫৮ জন ও ২০০ জনসহ মোট ৮১৮ জন পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার কথা। কিন্তু উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৮১৭ জন। অনুপস্থিত ১ (ছাত্রী) জন। অনুসন্ধানে জানা যায়, ওই পরীক্ষার্থী সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের সানাকইর শেখ খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শাখার ছাত্রী। স্থানীয়রা জানায়, সে রসায়ন পরীক্ষার আগের দিন দুলাভাইয়ের (বড় বোনের স্বামী) সাথে পালিয়েছে। ওই পরীক্ষার্থীর এহেন কান্ডে ‘রসায়নের ছাত্রী এখন রসায়নে মজেছে’ বলে মন্তব্য করছে স্থানীয় বেরসিকরা। এ বিষয়ে কক্ষ পরিদর্শক (বারই পটল উচ্চ বিদ্যালয়ের সিনি: সহকারী শিক্ষক) মোখলেছুর রহমান জানান, সানাকইর শেখ খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ের এক পরীক্ষার্থী (বিজ্ঞান শাখার ছাত্রী) দুলাভাইয়ের (বড় বোনের স্বামী) সাথে পালিয়েছে। তাই সে পরীক্ষায় অনুপস্থিত। সানাকইর শেখ খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোমিনুল ইসলাম মিন্টু জানান, শুনেছি এক জন ছাত্রী (পরীক্ষার্থী) বাড়ি থেকে পালিয়েছে। 



সম্পর্কিত খবর