দেশের খবর

রাজবাড়ীতে হত্যা মামলার আসামী র‍্যাবের হাতে গ্রেপ্তার

রাজবাড়ী সদরের হত্যা মামলার আসামী হাকিম মন্ডল (৪৮) কে মুন্সিগঞ্জের সদর এলাকা থেকে র‌্যাব গ্রেপ্তার করেছে। তিনি রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মুচিদহ গ্রামের মৃত সলেমান মন্ডলের ছেলে।

 

মঙ্গলবার (০৫ আগস্ট) রাত সাড়ে ১০টার সময় মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর থানার মালিগাও এলাকায় অভিযান পরিচালনা করে।

 

জানা গেছে, গত ২৩ জুলাই সন্ধ্যা পৌনে ৭টার সময় আমজাদ খান ও তার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে পূর্ব শত্রুতার জেরধরে পূর্ব পরিকল্পিতভাবে আসামী মোঃ হাকিম মন্ডল (৪৮) সহ অপরাপর আসামীগণ রাজবাড়ী জেলার সদর থানার মুচিদহ এলাকায় বসতবাড়িতে প্রবেশ করে। আমজাদকে হাতুড়ি, লোহার পাইপ, ছ্যান দ্যা, চাপাতি, রামদ্যা, ছুরি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও মারধর করে রক্তাক্ত জখম করে। ডাকচিৎকারে আশপাশের লোকজন এসে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার ভাই বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় গত ২৪ জুলাই মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামীদেরক আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। এ অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল আসামীকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

 

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) সিনিঃ সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলেন, গত মঙ্গলবার (০৫ জুলাই) রাত সাড়ে ১০টার সময়  র‌্যাব-১০ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-১১ এর সহযোগীতায় মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর থানার মালিগাও এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে হত্যা মামলার এজাহারনামীয় আসামী মোঃ হাকিম মন্ডলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামীকে রাজবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। 

 



সম্পর্কিত খবর