দেশের খবর

রূপগঞ্জে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় রিয়াদ হোসেন (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। 

বুধবার (১১ ডিসেম্বর) রাতে রূপশী টু কাঞ্চন সড়কের গঙ্গানগর এলাকায় এ ঘটনা ঘটে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেন।

নিহত রিয়াদ হোসেন উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের বানিয়াদী এলাকার নুরুল আমিনের ছেলে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা কাজল নামের আরো একজন আহত হয়েছে। নিহত রিয়াদ একটি বেসরকারি কোম্পানির বিক্রয় বিভাগে চাকরি করতেন।

নিহত রিয়াদের বন্ধু সবুজ জানান, রিয়াদ ও কাজল দুইজনে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি ব্যাটারি চালিত অটোরিকশা তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুই জনই গুরুতর আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ



সম্পর্কিত খবর