দেশের খবর

রূপগঞ্জে মুড়াপাড়ায় মাদক সেবন করে মাতলামি, প্রতিবাদ করায় দুইজন গুলিবিদ্ধ

 নারায়ণগঞ্জের  রূপগঞ্জে নেশা করে মাতলামির প্রতিবাদ করায় মাদকাসক্তের গুলিতে ইয়াছিন ও সিপন নামে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছে। তাদের একজনে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও আরেকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার মুড়াপাড়া টঙ্গীর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
 
গুলিবিদ্ধরা হলো, মুড়াপাড়ার হাউলিপাড়া এলাকার ইদু মিয়া ছেলে ইয়াছিন ও টঙ্গীর ঘাট এলাকার আলাউদ্দিনের ছেলে সিপন।
 
রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, রাত সাড়ে ১০ টার ইয়াছিন  তার স্ত্রীকে নিয়ে একটি বিয়ের অনুষ্ঠান শেষে  টঙ্গীর ঘাট তার বোনের বাড়ীতে যাচ্ছিল।  এসময় স্থানীয় সোহরাব নামে এক  যুবক মাদকাসক্ত অবস্থায় তাদের উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এসময় ইয়াছিন এর প্রতিবাদ করলে আরো বেশী উত্তেজিত হয় সোহরাব। বিষয়টি ইয়াছিন তার খালাতো ভাই সিপনকে নিয়ে স্থানীয় অহিদুল্যার বাড়ীতে গিয়ে তাকে বিষয়টা জানালে ঘটনাস্থলে সোহরাব ক্ষিপ্ত হয়ে পিস্তল দিয়ে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে ইয়াছিনে মাথায় ও সিপনের পায়ে গুলিবিদ্ধ হয়। আহতদের প্রথমে স্থাণীয় একটি বেসরকারী হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে সিপনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও ইয়াছিনকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুলি খোসা উদ্ধার করে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ অহিদুল্লাহ, হামিদুল্লাহ ও রানেল নামের তিনজনকে আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সম্পর্কিত খবর