জাতীয়

রূপগঞ্জে ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভূলতা ইউনিয়নের পাড়াগাঁও এলাকায়  নামবিহীন মিষ্টির দোকান ও  বিভিন্ন বাসা-বাড়ির ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বুধবার (২৫ জুন) সকাল ১১ থেকে বিকেল ৪ টা পর্যন্ত  উপজেলার ভূলতা  ইউনিয়নের পাড়াগাঁও এলাকায়  ১ কিলোমিটার  এলাকাজুড়ে এ সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ।এ সময় অবৈধভাবে সংযোগ দেওয়া গ্যাসের ২ ইঞ্চি  ডায়া পাইপ ১০ ফুট ৩/৪ ইঞ্চি  ডায়া পাইপ ১৬০ ফুট,৩/৪ ইঞ্চি  ডায়া পাইপ ১০ ফুট পাইপ জব্দ করা হয়।
অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের  বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমান। 
এসময় তিনি বলেন, উপজেলার ভূলতা ইউনিয়নের পাড়াগাঁও  এলাকায় তিতাস গ্যাসের পাইপলাইন থেকে এসব অবৈধ সংযোগ দেয় স্থানীয় একটি চক্র। এতে লাখ লাখ টাকা রাজস্ব হারাচ্ছে তিতাস গ্যাস।  অভিযান পরিচালনা করে ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছি।এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি। 


সম্পর্কিত খবর