নওগাঁর রাণীনগর উপজেলার সরদার কয়া ও বড়িয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া নজরুলজয়ন্তী উপলক্ষে কবিতা আবৃত্তি, নৃত্য এবং বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একডালা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মঞ্জুরুল আলমের সভাপতিত্বে এবং আব্দুল খালেক তোতার সঞ্চালনায় সোমবার দুপুরে উক্ত বিদ্যালয়ে এই অনুষ্ঠান হয়।
এ সময় অনুষ্ঠানে একডালা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ওসমান আলী, উক্ত বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি আবুল কালাম আজাদ (মিঠু), সহ-সভাপতি রাসেল মাহমুদ, প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, কালীগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দীন, সাবেক শিক্ষক সোহরাব হোসেন দুদু, কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মো. ওহেদুল ইসলাম মিলন (সাংবাদিক), সরদার কয়া ও বড়িয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা, শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।