খেলাধুলা

রোনালদোর মায়ের কথার জবাবে পর্তুগালের কোচের খোঁচা

ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে বিতর্কের রেশ যেন কিছুতেই কাটছে না। আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের পরও ৫বারের ব্যালন ডি’অর জয়ীকে ঘিরে আলোচনা থামছে না পর্তুগালে।

 

 

এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করলেন রোনালদোর মা দোলোরেস আভেইরো। 

জাতীয় দলের কোচ জর্জ জেসুসের বিরুদ্ধে ছেলেকে ‘ধোঁকা দেওয়ার’ অভিযোগ তুলেছেন আভেইরো। জবাবে রোনালদোর মাকে সম্মান জানালেও কথার খোঁচা দিতে ছাড়েননি পর্তুগাল কোচ। 

 

রোনালদোর অবসরের পর গত শনিবার ডেনমার্কের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেছে পর্তুগাল।

 

নিজেদের মাঠে ৪-১ গোলে হেরেছে তারা। সেই হার নিয়েই এক ক্রীড়া অনুষ্ঠানে আভেইরা বলেছেন, ‘ওরা ওকে ধোঁকা দিয়েছে। তাতে খুব হতাশ হয়েছি। ডেনমার্কের বিপক্ষে হারটা তাদের প্রাপ্য ছিল।

 

সত্যি বলতে, আমি খুশিই হয়েছি।’

 



সম্পর্কিত খবর